ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ: সাম্য হত্যার বিচার এবং ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি
প্রকাশিত: ১৪ মে ২০২৫ | প্রতিবেদক: নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ (১৪ মে) ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। তারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেছে।

ছাত্রদলের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যথেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন: "আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না" ও "আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?"
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরবলেন, “বিভিন্ন ক্যাম্পাসে রাজনৈতিক হত্যাকাণ্ড বেড়েই চলছে। ফজলুল হক হলে একজন মানসিক ভারসাম্যহীনকে হত্যা করা হয়েছে, প্রাইম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে, এবং এবার আমাদের নেতা সাম্যকে নির্মমভাবে খুন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল।”
তিনি আরও অভিযোগ করেন, “৫ আগস্টের ঘটনার পর থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এফএইচ হলের ঘটনাও তদন্ত হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডেরও বিচার শুরু হয়নি।”
ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়সাহস বলেন, “ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে মধ্যরাতে লাইটিং অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। অথচ উপাচার্য এখনও দায়িত্বে বহাল আছেন, যেটি অত্যন্ত লজ্জাজনক।”
তিনি স্পষ্ট করে বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারেরকাছে দ্রুত ভিসি ও প্রক্টরের অপসারণ দাবি করছি। অন্যথায় আমরা শুধু প্রশাসনের বিরুদ্ধে নয়, ইন্টেরিম সরকারের বিরুদ্ধেও আন্দোলনে যেতে বাধ্য হবো।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন